প্রকাশিত: Thu, Aug 17, 2023 5:28 PM
আপডেট: Fri, Jun 5, 2026 8:05 PM

[১]দেশে প্রথম মায়ের কিডনি কন্যার দেহে সফল প্রতিস্থাপন

জেরিন আহমেদ: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এ কিডনি প্রতিস্থাপন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গত ১লা আগস্ট কিডনি প্রতিস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ ৩১ চিকিৎসক শ্রাবণীর কিডনি প্রতিস্থাপনসহ চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। সূত্র: আর টিভি

[৩] বৃহস্পতিবার সকালে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৬ষ্ঠ তলায় কিডনি দাতা ও গ্রহীতার ছাড়পত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিডনি গ্রহীতা ও দাতাকে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, আজ আমাদের অন্যরকম একটি দিন কাটল। আমাদের সামনে কিডনি দাতা মা ও গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছে। এমন হাসিমাখা মুখ সব রোগীর ক্ষেত্রে আমরা দেখতে চাই। 

[৪]  কিডনি ফেইলর হওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফরিদপুরের কিশোরী শ্রাবণী (১৭)। অসহায় মা মনোয়ার বেগম কোনো উপায়ন্তর না পেয়ে নিজের কিডনি দান করলেন মেয়েকে। তাতেই প্রাণে বাঁচলো কিশোরী শ্রাবণী। সম্পাদনা:শামসুল হক বসুনিয়া